শনিবার সকাল ১১টার পর বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়েছে।

ধোলাইখালে পুলিশের হামলায় আহত হওয়ার পর আটক হন গয়েশ্বর চন্দ্র রায়। আর গাবতলী থেকে আমানউল্লাহ আমানকে। প্রায় ৩০ মিনিট ধরে তাকে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। তাদের টানা-হেচড়ার এক পর্যায়ে আমান অসুস্থ হয়ে সড়কে পড়ে যান। তখন তাকে ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।

d478c7bb-0237-41b5-9237-6ab90904e683 (1)

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশ দ্বারে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ উত্তরা, গাবতলী, নয়াবাজার এবং যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।

এনএইচ