সরকার কর্তৃক অনলাইন নিউজ পোর্টল জাস্ট নিউজ বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, গণতন্ত্র হত্যার পর গণমাধ্যম হত্যা অব্যাহত রেখেছে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার।
যে গণমাধ্যমই আওয়ামী সরকারের দেশ ও গণতন্ত্র বিরোধী অপকর্ম জনগণের সামনে তুলে ধরেছে সে গণমাধ্যমের উপরই আওয়ামী বাকশালী সরকারের খড়গ নেমে এসেছে। তারই অংশ হিসেবে বন্ধ করা হয়েছে জাস্ট নিউজকে।
এর আগে বন্ধ করা হয়েছে দৈনিক আমারদেশ, দিগন্ত টিভি, ইসলামীক টিভি, চ্যানেল ওয়ান- এর মত জনপ্রিয় গণমাধ্যমকে। ফলে শত শত গণমাধ্যম কর্মী বেকার হয়েছে। তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিক হত্যা, হামলা, মামলার মাধ্যমে সাংবাদিকতার পেশাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে অবৈধ আওয়ামী সরকার।
তারা বলেন, সত্যকে মোকাবেলা না করে গণমাধ্যম বন্ধ করে দেয়া কাপুরুষতা এবং সৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। কিন্তু এর পরিণতি শুভ হবেনা। এর আগেও যারা গণমাধ্যমের টুটি চেপে ধরে ছিল তাদের পরিণতি শুভ হয়নি। অবিলম্বে জাস্ট নিউজসহ সরকার কতৃক বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে না দিলে স্বাধীন মত প্রকাশের অধিকার আদায়ে ছাত্রসমাজ সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে আসবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জাস্ট নিউজসহ সকল গণমাধ্যম খুলে দিতে এবং কলম সৈনিক সাংবাদিকদের মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
কেএইচ





