মনবতাবিরোধী অপরাধে ফাঁসিরদণ্ড কার্যকরের অপেক্ষার প্রহর গুণছে শাহবাগে গণজাগরণমঞ্চের কর্মীরা।

শনিবার রাত ১১টায় গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে যোগ দিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল নিয়ে আসছেন সাংস্কৃতিক কর্মীরাও।

সেখানে রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকরের জন্য বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছেন তারা।

এক প্রতিক্রিয়ায় কবি শিমুল চৌধুরী ধ্রুব বলেন, তাদের বাঁচার যখন এতোই ইচ্ছা তাহলে একাত্তরে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল কেন? তারা প্রাণভিক্ষা পাবে কেন?

শাহবাগে গণজাগরণ মঞ্চ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীও রয়েছে কড়া পাহারায়।

ফাঁসির দণ্ড কার্যকরের খবরেও রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক নেই। বিভিন্ন স্থান থেকে জনতা আসছেন শাহবাগ চত্ত্বরে। শাহবাগে রাত ১১টার দিকেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল হোসেন বলেন, রাজধানীজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা।

এআই