বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় দু’টি গাছের চারা রোপণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে স্পিকারের উদ্যোগে সংসদ ভবন এলাকায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হচ্ছে।
প্রধান বৃক্ষপালনবিদ শেখ মো. কুদরত-ই খুদাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাসস
এমবি





