কালো পতাকা মিছিল কর্মসূচি ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জনান বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
বুধবার সোয়া ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। তবে, এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
অপরদিকে, দুপুর ২টায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের কথা থাকলেও দুপুর সোয়া দেড়টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় বা তার আশপাশে নেতা-কর্মীদের তেমন আনাগোনা লক্ষ করা যায়নি। পুলিশের সার্বিক প্রস্তুতিও আগের তুলনায় কম দেখা গেছে। অবশ্য, একটি জলকামানসহ স্বল্পসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
রাজনীতি
সন্ধ্যায় ফখরুলের সংবাদ সম্মেলন
কালো পতাকা মিছিল কর্মসূচি ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।