স্ত্রীসহ হেয়ার রোডের বাসা থেকে বের হয়েছেন ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার বিকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর বাসা থেকে বের হন প্রধান বিচারপতি।

এদিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসায় পৌঁছান আইনমন্ত্রী। বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে তিনি বেরিয়ে যান।

এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন প্রধান বিচারপতি। পরে তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজা করেছেন।

এমএ