১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুর রহমান।
শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধী, ইসলামবিরোধী, শান্তিবিরোধীরাই এসব ধ্বংসাত্মক কর্মকা- ঘটিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বেলা সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এসে পৌঁছেন। তিনি স্টেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ও যন্ত্রপাতী দেখে তা-বের নিন্দা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তিকামী। এখানকার মানুষ স্বাধীনতার পক্ষে। কিন্তু কিছু শান্তিবিরোধী মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে এ ধরনের কর্মকা- চালিয়েছে।
উল্লেখ্য, মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর তা-ব চালানো হয়। এ সময় রেলওয়ে স্টেশন ভাঙচুরের শিকার হলে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়।
এমএম





