বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় জনগণের জানমালের নিরাপত্তা স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলার স্বার্থে, জননিরাপত্তার স্বার্থে যেটুকু করা দরকার আইনশৃঙ্খা রক্ষাবাহিনী সেটা করবে। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি দোষী হয় তার শাস্তি হবে। নির্দোষ হলে খালাস পাবে। এটা নিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী দেখবে। জনগণই তাদের প্রতিরোধ করবে, এখানে আওয়ামী লীগের কোন কিছুই নেই।'

এসএম