সংসদ অধিবেশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্ত্রীদের বক্তব্য জঘন্য ও ন্যাক্কারজনক। বলেছেন-বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক ।
বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের উদ্দেশে ফারুক বলেন, আপনি তো হোসনে মোবারক নন, আবুলে মোবারোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সাবেক বিরোধী দলীয় চীপ হুইফ বলেন, খালেদা জিয়া সাড়ে ৯ বছর আন্দোলন করে এরশাদকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আপনি তো সবেমাত্র তিন মাস ক্ষমতায় আছেন।  আপনাকে হটাতে সময় লাগবে না। অপেক্ষা করুন সময় কথা বলবে।
বাংলাদেশ হোমিও  প্যাথিক চিকিতসক দলের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মন্ত্রী নিতাই চন্দ্র রায়, সাবেক বিএমএ সভাপতি ডা. গাজী আবদুল হক, শিল্পী মনির খান প্রমুখ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]