যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন এবং ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচনের দাবিতে ২০দলীয় জোটের ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেই বর্তমান সরকার দেশের মানুষের মত প্রকাশসহ সকল প্রকার স্বাধীনতা, মানবাধিকারও গণতন্ত্রকে হত্যা করেছে। প্রবাসী সরকারের বর্তমানে একমাত্র জীবিত উপদেষ্টা মোজাফফর আহমদ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পদক নিতে অস্বীকার করেছেন এটি লজ্জাজনক।

মুক্তিসংগ্রামে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, নিজেদের স্বাধীনতার চেতনার ধারক বলে দাবি করলেও জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে বর্তমান সরকার দেশের জনগণের সাথে অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণ করছে। জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতাকে আজ বিতর্কিত করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ।

জেএ