রাজনীতিবিদদের সঙ্গে রোববার ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরই মধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি।
এর আগে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
গত শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে তিনি এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
কেএইচ





