নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৪০) ও একই উপজেলার খুটামারা ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মিজানুর রহমান (২৬)।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে মামলা ছিল। ঘটনার পর তারা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]