বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ আর নেই (ইন্নালিল্লাহি.....রাজেউন)।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় তার।
ব্যারিস্টার মওদুদ আহমদের এপিএস সুজনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমান মমতাজ মওদুদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তার অবস্থার অবনতি হয়।
এদিকে মওদুদ আহমদের ছেলে আমান মওদুদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলের মূখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক শোক বানীতে খালেদা জিয়া তার রূহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ইআর/এমএইচ





