বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন জানিয়েছেন, আজ (১৩ ‍জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এমবি