বিএনপির আন্দোলনে নামার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. নাসিম বলেছেন, আন্দোলনে নাববেন ভালো কথা। তবে ভালো ও শক্তিশালী প্লেয়ার নিয়ে আন্দোলনে নামুন। না হলে ব্রাজিলের মত আওয়ামী লীগের কাছে ৭ গোল খাবেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গববন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগরে কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেন, ঈদের পর আন্দোলন করবেন। প্লেয়ার না থাকায় ব্রাজিল সাত গোলে হেরেছে। আর্জেন্টিনা ভালো খেলেও হেরে গেল। আমরা নির্বাচনে ভালো খেলেই জিতেছি। আর আপনি খেলার ভয়ে মাঠেই নামলেন না।
জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে লাভ হবে উল্লেখ্য করে নাসিম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে লাভ নেই, মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচিত সরকার ক্ষমতা ছাড়বে না।
তিনি বলেন, অতীতেও নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ২০০১ সালের বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা চূড়ান্ত আন্দোলন করে ছিলাম। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তারা ক্ষমতা ছাড়েনি। এখনও সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোন লাভ হবে না।
সংগঠনের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।
ঢাকা, এমআর ,১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





