যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে উদ্বোধন হওয়া 'জিয়াউর রহমান ওয়ে'র ওপর প্রামাণ্যচিত্র ও রঙিন পোস্টারের মোড়ক উন্মোচন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে জি-৯ নামের একটি সংগঠন মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান, মুশফিকুল ফজল আনসারী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শাইরুল কবির খান প্রমুখ।
ইআর





