দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল মহানগর উত্তর কমিটি থেকে কামাল হোসেন সরকার ও জাহিদ হোসেনকে বহিস্কার করা হয়েছে। রোবিবার এক প্রেস বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, যুবদল মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদ এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।

জানা যায়, শনিবার ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় মোহাম্মদপুর-আদাবর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কামাল ও জাহিদ হাতাহাতি ও অন্য নেতাদের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। পরে জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

কেএইচ