সরকার তাদের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসী ও ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তারা দেশকে জঙ্গিবাদ ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দল আয়োজিত বিএনপির নির্বাহী কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ গুম, হত্যা বন্ধ-শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলেছেন,আল-কায়দার সঙ্গে বিএনপির গভীর সম্পর্ক রয়েছে। বিএনপি বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। অথচ এখন পর্যন্ত সরকারের মন্ত্রীরা ভিডিও বার্তাটি আল-কায়দার কি না তা প্রমাণ করতে পারেননি।
অপর দিকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৫ শতাংশ মৌলবাদী রয়েছে। এতেই প্রমানিত হয় বিএনপিকে ধ্বংস করার জন্য সরকারের মন্ত্রীরা একথা বলছেন এবং প্রধামন্ত্রীর ছেলের ভাষায় আরো ম্পষ্ট হয় তারা বাংলাদেশকে জঙ্গিবাদ ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার গত ৫ জানুয়ারি নির্বাচনে প্রমান করেছে তাদের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকারের মন্ত্রীরা যৌথবাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী প্রার্থীদের প্রচার ও প্রচারণায় বাঁধা দিচ্ছে। একই সাথে নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন।
বর্তমান সংসদ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সংসদে কিছু সংখ্যক সং বসে আছেন। আর তারা বসে বসে জাতীর সঙ্গে তামাশা করছেন। সংসদে তথাকথিত বিরোধী দল মন্ত্রীত্ব নিয়ে জগাখিচুরী সংসদ তৈরী করেছে।
আওয়ামী লীগ ছল-চাতুরী করছে আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল এটা সংবিধান রক্ষায় নির্বাচন। পরে সকল দলের অংশগ্রহনে নির্বাচন হবে। কিন্তু এখন তারা বলছে বিএনপি রাজনীতিতে ভুল করেছে। আমরা নির্বাচনে জয় লাভ করেছি। আওয়ামী লীগ ছল-চাতুরি করে বিরোধী দলকে বাদ দিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবুল মনছুর খান দিপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসিম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৮ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// কে বি[/b]
রাজনীতি
দেশকে সন্ত্রাসী ও ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ফখরুল
সরকার তাদের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসী ও ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তারা দেশকে জঙ্গিবাদ ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।





