বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘কোনো গণমাধ্যমকে আমরা বৈরী মনে করি না। সকলেই আমাদের সহযোগিতা করবেন। কারণ বঙ্গবন্ধু এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।’
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম সম্পাদকদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বৈশাখী টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ প্রমুখ।
এএইচ





