জাতীয় সংসদ একাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ মার্কার পক্ষে হাজার নেতাকর্মী নিয়ে ব্যাপক গণসংযোগে জমে উঠেছে নির্বাচনী আমেজ।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের ঘরে ঘরে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থী নিজে ও নেতা কর্মীরা।
গতকাল রবিবার কাঁচপুর ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন বাজারসহ কয়েকটি স্পটে সংক্ষিপ্ত পথ সভা ও উঠান বৈঠকসহ গণসংযোগ করেন।
এসময় কয়েক হাজার নেতকর্মীর ধানের শীষ ধানের শীষ শ্লোগানে মূখরিত হয়ে উঠে গ্রামের নির্বাচনী পরিবেশ।
এ সময় সাধারণ লোকজন আমাদের কে জানান, সারা দেশে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ায় নির্বাচন উৎসবমূখর মনে হচ্ছে।
নেতা কর্মীরা মনে করেন শতবাধা উপেক্ষা করেও আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপিকে জনগন ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে।
মুহিব





