বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সন্মানসূচক (বীর উত্তম)খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে।
এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হন। পুলিশ যুবদল নেতা শরীফসহ চারজনকে গ্রেফতার করেছে।
রিজভী বলেন, ‘মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬ জনকে আহত করে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে।’
এএস





