যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে রবিবার দুপুরে তাকে হাজির করা হয়। চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস এ রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি চলছে।
চকবাজার থানায় ২৪ ডিসেম্বর দায়ের করা মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গাড়ি ভাঙচুর, হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
আলালকে লালমাটিয়ার বাসা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, লালমাটিয়ার নিজ বাসা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আলালকে আটক করা হয়।
এমকে





