বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব মতিঝিল জোনের এসি আতিক সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা মতিঝিলে ৫০টি, পল্টন থানার ১৭টিসহ মোট ৭২টি মামলায় আসামি। এ ছাড়া মুন্সিগঞ্জ শ্রীনগর থানার ২৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুলের বিরুদ্ধে রাজধানীতে ৪টি মামলা রয়েছে। তাদেরকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

জেড