জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হুসেইন মুহম্মদ এরশাদ তার দেয়া শুক্রবার এক বিবৃতিতে আরও বলেন, 'কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বীর মুক্তিযোদ্ধাসহ সকলের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।'
ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে তার সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে আমাদের স্বাধীনতার এই বীরগাঁথা ইতিহাস যুগ যুগ ধরে দেশের আপামর জনগণকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাব্যক্ত করেন।
ওএফ





