২০ দলীয় জোটের শরীক দল লেবার পার্টির ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক, পেশাজীবীসহ বিশিষ্ঠজনরা উপস্থিত থাকবেন ।
এমএইচ





