জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি, জামায়াত-শিবিরের ছত্রছায়ায় জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতা সৃষ্টি করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষ পুড়িয়ে মেড়ে আতংক সৃষ্টি করছে।

রোববার সকাল ১১টায় গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথিরি বক্তবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলার মাটিতে জঙ্গীদের কোন স্থান নেই, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে। এ জন্য স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার সোনার বাংলা ও মিশন-ভিশন ২০২১ রুপকল্প বাস্তবায়নে এর কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, জীবন সায়াহ্নে তার নিজের পাবার কিছুই নেই। এখন শুধু তার দেশ ও জাতির উন্নয়নে কাজ করার দৃঢ় পত্যয়।

প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, ওসি ফরহাদ ইমরুল কায়েস, সাংবাদিক জিল্লুর রহমান পলাশ, মাহামুদুল হক মিলন, শাহজাহান সোহেল, আবেদুর রহমান স্বপন, মোস্তাফিজার রহমান ফারুক, আনোয়রুল ইসলাম ও আঃ জোব্বার প্রমুখ।

এর আগে স্পীকার সকাল ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে তার ভাগ্নি মরহুমা হাওয়া বেগমের কবর জিয়ারত করেন।

বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এমকে