সব ধরণের কর্মসূচি প্রত্যাহার না করলে আগামী ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শ্রমিক-কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতাকর্মীদের নিয়ে তিনি এ ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মন্ত্রী জানান।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যার প্রতিবাদের ধানমন্ডি থানা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।
এসময় মন্ত্রী বলেন, ২০ দলের ছোবলে দেশের সকল শ্রেণী পেশার মানুষ ধ্বংস হচ্ছে। এদেরকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে।
খালেদার উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার জীবন এতো হালকা নয় যে, টান দিলেই উঠে যাবে। তার শিকড় সব মানুষের হৃদয়ে।
এমআর/ এআর





