বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার নামে বিচারবিভাগকে হাসিনার হাতে তুলে দেয়া হচ্ছে।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনের জোরে জাতীয় সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়ার মাধ্যমে বিচারপতিদের ভাগ্য হাসিনার হাতেই তুলে দেয়া হলো বলে মন্তব্য করেন তিনি।
আজ (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়ার এক জনসভায় এসব মন্তব্য করেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলেও অভিযোগ করেন। বিনা ভোটে নির্বাচিত হয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে একের পর এক অবৈধ আইন পাস করছে সরকার।
বেগম জিয়া বলেন, দেশে নির্বাচিত সরকার নেই। কিভাবে পার্লামেন্টে লম্বা লম্বা কথা বলেন। সংবিধানের কথা বলেন নিজেরাই সংবিধান লঙ্ঘন করছেন।
দেশে বর্তমান বিদ্যমান পরিস্থিতির সমালোচনা করে বেগম জিয়া এই এই দুরবস্থার জন্য সরকারকে দায়ী করেছেন।
বেগম জিয়া বলেন, বর্তমান সরকারন রুপালী ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা, কৃষি ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা এবং জনতা ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা সহ বেশ কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে।
অর্থমন্ত্রী এই টাকাকে সামান্য টাকা বলায় এর তীব্র সমালোচনা করে বেগম জিয়া বলেন, এই লুটপাটের জন্য সরকারকে অবশ্যই একদিন জবাবদিহি করতে হবে।
লুটেরা সরকার ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে এমন অভিযোগ করে খালেদা জিয়া আরও বলেন, অর্থমন্ত্রী শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ব্যাংকগুলোতে পথে বসেছে।
ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার কথা স্বীকার করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে খালেদা জিয়া বলেন, অর্থমন্ত্রী এই প্রথম অন্তত একটি সত্য কথা বলেছেন।
দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে দাবি করে বেগম জিয়া বলেন, প্রতিদিন খুন-খারাবি হচ্ছে। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি বলেন, আমরা র্যাব গঠণ করেছিলাম সন্ত্রাস দমনের জন্য। আমরা সন্ত্রাস দমন করেছিলাম। এখন র্যাব দিয়ে যুবক ছেলেদের ধরে নিয়ে গিয়ে হত্যা করছে।
খালেদা জিয়া বলেন, ৩১০ জনকে হত্যা, ৫৬জনকে গুম করেছে র্যাব। প্রতিদিন গুম খুনের পরিমান বাড়ছে।
নারায়নগঞ্জের ঘটনার সাথে কারা জড়িত-এমন প্রশ্ন তুলে বেগম খালেদা জিয়া বলেন এর সাথে র্যাব জড়িত, সরকারের লোকজন জড়িত।
র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক এখনও কিভাবে চাকরিতে থাকে-এমন প্রশ্ন তুলে বেগম খালেদা জিয়া আরও বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা উচিত্য। তাহলেই নারায়নগঞ্জের খুনের রহস্য বের হয়ে আসতো। কিন্তু সরকার তা করছে না।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





