সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সিএমএইচে যান সাবেক মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি হাসপাতালে আসেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপিসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তোফায়েল আহমেদ।
এদিগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এর আগে সকাল সাড়ে ১০টায় এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানান, এরশাদ সাহেব লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবার মতো ফিজিক্যাল কন্ডিশন তার নাই। বাইরে নেয়ার তাই চিন্তা-ভাবনাও নেই। আল্লাহ চাইলে উনি দ্রুত সুস্থ হবেন।
এদিন বেলা ১টার দিকে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন তার ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
এএস





