খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে পরিবারকে সহনুভূতি জানাতে নয়, দীর্ঘদিন পর নতুন করে উস্কানি ও সহিংসতা বাড়াতে আজ (মঙ্গলবার ) নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত ‘চলমান রাজনীতির প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যানে শেখ হাসিনার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ ৭ হত্যাকাণ্ড নিয়ে খালেদা জিয়াকে রাজনীতি না করার আহবান জানিয়ে কামরুল বলেন, এ ঘটানায় সমস্ত জাতির বিবেককে নাড়া দিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
তিনি বলেন, অতীতের সরকারের ন্যায় বর্তমান সরকার নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের কোন ফরমায়েশি তদন্ত করবেন না বলেও তিনি উপস্থিত সাংবাদিকদের আশস্ত  করেছেন।
খালেদার র্যা বের বিলুপ্তি চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, র্যা বের জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা দমনে কঠোর পদক্ষেপে ঈর্ষানীত হয়ে র্যা বের বিলুপ্ত চেয়ে তিনি আবারও জঙ্গিবাদকে সমর্থন করছেন।
খাদ্যমন্ত্রী বলেন, খালেদার মামলা দ্রুতবিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়েছে সুষ্ঠু ভাবে বিচার কার্য সমাধানের জন্য। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতোমধ্যে বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীর বিচার সুষ্ঠুভাবে হচ্ছে। খালেদা জিয়ার বিচারও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিমসহ হকার্স লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]