আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।  

আজ (২৬ মে) রোববার বিকেলে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াতপত্র পৌঁছে দেয়া হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপুর সমন্বয়ে একটি প্রতিনিধিদল দল এই দাওয়াতপত্র পৌঁছে দেন। এসময় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই দাওয়াতপত্র গ্রহণ করেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বলেন, “আজ(২৬ মে) বিকেল ৪টায় আমরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে বিএনপির ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই দাওয়াতপত্র গ্রহণ করেছেন।”

বেলাল আহমেদ আরও বলেন, “প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির সকল প্রেসিডিয়াম সদস্যদের আমরা দাওয়াতপত্র দিয়েছি। আগামী ২৮ মে (মঙ্গলবার) ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।”

এমবি