শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। তাই, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা, আইন সচিব গোলাম সারোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এনএইচ





