জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে সরকার গ্রেফতার করে জনরায়ের প্রতি অশ্রদ্ধা, অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন করেছে বলে অভিযোগ করেছ জামায়াতে।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
সোমবার সকালে শপথ নিতে গেলে  রংপুর মহানগর পুলিশ তাদেরকে  গ্রেফতার করে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে গণতন্ত্র, সংবিধান ও জনগণের ভোটের প্রতি তাদের কোন আস্থা, বিশ্বাস নেই।
সরকারের এহেন অগণতান্ত্রিক, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং সারাদেশে অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতারের নিন্দা  জানিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।  
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]