সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে চলতি মাসেই আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বিষয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, রিভিউয়ে সম্পূর্ণ রায়টি বাতিলের জন্য আবেদন করা হবে। সুবিধাজনক সময়ে এমাসের মধ্যেই আমরা রিভিউ করবো।বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও রিভিউ সংক্রান্ত প্রস্তুতি কমিটির ১০ সদস্য অংশ নেন।বৈঠকে রিভিউয়ের বিষয়ে বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

আইন অনুযায়ী, আপিল বিভাগের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে রিভিউ করতে হয়। গত ১১ অক্টোবর ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অনুলিপি পেয়েছে রাষ্ট্রপক্ষ।

এরপর রিভিউ আবেদনের জন্য অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এমএ