মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব মাহবুব ফেরদৌসীর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন আমীর জনাব আবদুল্লাহ রেজা, জামায়াত নেতা হোসাইন মো: এমারত, শাহজাহান, মো: আলম প্রমুখ।
বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বালৈাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন।
যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে সেদিন বাংলাদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে হানাদার পাকিস্তানী বাহিনী থেকে বাংলাদেশ স্বাধীন করেন আজ ৪৩ বছর পরও সে লক্ষ্য অর্জিত হয়নি। হানাহানি ও অসুস্থ্য রাজনৈতিক পরিবেশ এর জন্য দায়ী।
আজ কতিপয় স্বার্থান্বেষী মহল একাত্তরের তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জাতিকে বিভক্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন এবং সমাজের সৎ ও দেশপ্রেমিক নাগরিকদের বিচারের নামে হত্যাকরার যে বিভৎস উৎসবে মেতে উঠেছেন তা এদেশের জনগনকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভেদ ও হানাহানির রাজনীতিকে উসকে দিবে।
বক্তারা অবিলম্বে আটক নিরপরাধ জামায়াত নেতাদের নি:শর্ত মুক্তি দাবী করেন। এবং দেশ গঠনে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সবশেষে মহান আল্রাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির জন্য দোয়া এবং মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।
এসএইচ





