ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রাজধানীর উত্তরায় পুলিশ জাহাঙ্গীরের বাসায় তল্লাশি চালায়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ জাহাঙ্গীরকে খোঁজ করে। আধঘণ্টা তার বাসায় তল্লাশি চালানো হয়। পরে রাত ১২টায় পুলিশ তার বাসা ত্যাগ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, এসময় পুলিশ পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখায়।
কেএইচ





