জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছে।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাযা শেষে মগবাজারের পারিবারিক কবরস্থানে গোলাম আযমকে দাফন করা হবে। বাবার কবরের পাশেই কবর দেয়া হবে তাকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান গোলাম আযম।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ মগবাজারের বাসার সামনে লাশবাহী গাড়িতেই রাখা হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীরা গোলাম আযমকে দেখার জন্য ভিড় জমান।
জেএ





