বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও মানবাধিকার বলতে এখন আর কিছুই নেই । বাংলাদেশের উচ্চ বিচারালয় রিভিউপিটিশন করার সুযোগ প্রদান করেছে কিন্তু কাদের মোল্লাকে সে সুযোগ না দিয়ে আগেই তাকে ফাঁসি দেওয়া হলো।

আগামীতে যখন এই দেশের আইন এর শাসন নিয়ে অধ্যায়ন করা হবে তখন এই বিষয়টি একটি কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হবে সেদিন ইতিহাসের বিচারে তারা দোষী সাব্যস্ত হবেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক মৌলিক অধিকার -প্রতিহিংসার রাজনীতি ও আজকের বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহম্মেদ আজম খান, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক মোস্তাফা কামাল মজুমদার, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এ্যডভোকেট আনজুমোনোয়ারা প্রমূখ ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহম্মেদ আজম খান বলেন, বাংলাদেশে আইন এর শাসন ও মানবাধিকার আজ ভুলুন্ঠিত। আওয়ামীলীগের প্রতিহিংসার রাজনীতির কারণে মানুষ তার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত । দেশ স্বাধীনতার পর মানুষ যখন দুর্ভিক্ষপিরিত তখন শেখ কামাল সোনার মুকুট পরে বিয়ে করেছিলেন । আওয়ামী লীগের নীতি হলো মানুষের মৌলিক অধিকার হরণ করে তাদের শোষণ করা ।

সত্যই এখন বাংলাদেরের সবচেয়ে বড় যন্ত্রাদায়ক অবস্থায়, সাংবাদিকরা আজ সঠিকভাবে সত্য তুলে ধরতে পারছে না বলে মন্তব্য করেছেন দৈনিক নয়াদিগন্তে সম্পাদক আলোমগীর মোহাম্মদ মহিউদ্দিন।

এসময় বক্তরা সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এসএইচ/জেআই