বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে প্রতিদিন জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এ অপশক্তির সরকারের একমাত্র প্রতিষেধক হচ্ছে তীব্র গণআন্দোলন। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘শেখ মুজিবের কন্যার নেতৃত্বে দেশে দ্বিতীয় পর্যায়ে বাকশালীয় রাজত্ব কায়েম হয়েছে। এরা নিজেদের অবৈধ শাসন ক্ষমতা টিকিয়ে রাখছে।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল লতিফ জনি, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





