বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিরোধী জোটের শীর্ষ নেতারা।
বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে,বৈঠকে ঢাকা টেক্সেস বার এসোসিয়েশন নির্বাচন ২০১৪-১৫ সালের নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট প্যানেল নির্ধারণ করা হবে। যাতে সভাপতি হিসেবে আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে জাফরউল্লাহকে চূড়ান্ত করা হতে পারে।
বৈঠকে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এডভোকেট আহমেদ আযম খান,আব্দুল মজিদ মুল্লিক,এমএ গফুর মজুমদার,একে এম নেছার উদ্দিন,মোশাররফ হোসেন,সুরাইয়া বেগমসহ প্রায় অর্ধশতাধিক কর আইনজীবী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
রাজনীতি
কর আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিরোধী জোটের শীর্ষ নেতারা।





