আসন্ন বাজেটে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে করারোপের দাবিতে মানববন্ধন করে বিভিন্ন তামাকবিরোধী সংগঠন।
আজ রবিবার সকাল ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
সংগঠনগুলো হল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, প্রত্যাশা, নাটাব, এইড ফাউন্ডেশন, একলাব, টিসিআরসি এবং প্রজ্ঞা ।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখে প্রত্যাশা'র হেলাল আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্ট'র সৈয়দা অনন্যা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন'র অদুত রহমান ইমন,নাটাব'র আব্দুল আলিম, একলাব'র আব্দুল কাদের, এইড ফাউন্ডেশন'র হাসিবুল হক এবং তাবিনাজ'র রোকেয়া বেগম।
মানববন্ধন শেষে তামাকবিরোধী সংগঠনসমূহের প্রতিনিধি দল মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রেরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান নজিবুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, বাংলাদেশে ৪৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি ১৩ লক্ষ (GATS, ২০০৯) প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন, যার মধ্যে ২৩% (২ কোটি ১৯ লক্ষ) ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহার করেন এবং ২৭.২% (২ কোটি ৫৯ লক্ষ) ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সের প্রায় ৭% (GYTS, ২০১৩) কিশোর-কিশোরী তামাকপণ্য ব্যবহার করে যা অত্যন্ত উদ্বেগজনক।
এইচ ই





