জাগপা একাংশের সভাপতি মহিউদ্দিন বাবুল বলেছেন, আমরা বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করব। আবার সরকারের ব্যর্থতার সমালোচনাও করব। নতুন ধারার রাজনীতি করতে চাই। আমি ক্লাস নাইন থেকে রাজনীতি করি। আমি যুবকদের অনেক ভালোবাসি।
তিনি বলেন, প্রধানের সাথে রাজনীতি করছি অনেক শিক্ষা পেয়েছি। আমরা প্রধানের মত রাজনীতি করতে চাই না। প্রধানের পিছনে ঘুরতে ঘুরতে না খেয়ে মরেছি। জীবনকে ধ্বংশ করেছি। পাঁচ ওয়াক্ত নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করি আমরা মৃত্যু পর্যন্ত যাতে দেশের কল্যান করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি।
গত কাল মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে জাগপার একাংশের (মহিউদ্দিন বাবুল- মুজিবুর রহমান) প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেনজাগপা সেক্রেটারি এড. হাজ্বী মুজিবুর রহমান, সভাপতিত্ব করেনজাগপা ছাত্রলীগের সভাপতি শেখ শামীম আহমেদ। আরোও উপস্থিত ছিলেনজাগপা কেন্দীয় নেতা এড. কাওছার, জাগপা ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব মোরল, জাগপা ছাত্রলীগ সেক্রেটারি আকরাম হোসেন, জাগপা নগর সভাপতি ছানাউল্লাহ সানু প্রমুখ।
জাগপা সেক্রেটারি এড. হাজ্বী মুজিবুর রহমান বলেন, ২০ বছর আমার রাজনৈতিক জীবন। আমরা দেশকে কিছু দিতে পারিনি। আমরা দেশকে সমৃদ্ধশালী করতে চাই। আমি হজ্বে গিয়ে কাবা শরীফ ধরে দোয়া করেছি। যদি জাগপা ভেঙ্গে নতুন জাগপা গঠন করলে কল্যাণ হবে তবে তাই করে দাও।
তিনি বলেন, আজকের প্রগ্রামে উপস্থিতি দেখে আনন্দিত। আমরা ভাই ভাই এবং একটি পরিবার হিসেবে সামনে এগিয়ে যেতে চাই। আমরা মধ্যবর্তী অবস্থানে আছি। আমরা আপনাদের সহযোগীতা পেলে এগিয়ে যেতে পারব। আমাদের প্রথম যাত্রা ৬ ফেব্রুয়ারি ১৯৮০ সালে।
সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন বলেন, ২১ ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পালন করি অথচ আমরা বাংলাকে আজও গুরুত্ব দিতে পারিনি। বাংলাদেশের সকল জেলা, থানাসহ প্রতিটি ওয়ার্ডে আমরা নতুন কমিটি দিয়ে নতুনদের কাজ করার সুযোগ করে দিবো।
যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা ৪মাসে সারাদেশে আলোড়র সৃষ্টি করেছি। আমরা মহিউদ্দিন বাবুল ভাইকে কাছে পেয়ে শুকরিয়া জানাচ্ছি। তিনি সৎ এবং সাহসী নেতা। আমরা ছোট দল হতে পারি কিন্তু আমাদের ঐতিহ্য আছে। আমরা মেহনতি মানুষের পাসে দারাতে চাই। বাবুল ভাইয়ের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি বলেন, বোনদেরকে দিয়ে শক্ত সংগঠন তৈরি করতে হবে। বোনদের কে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আজকে যে সকল বোনেরা প্রগ্রামে উপস্থিত হয়েছে তাদের জাগপার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এমবি





