বাংলাদেশে বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব নুরুল ইসলাম বুলবুল।

সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে ২ দিন ব্যাপি লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নুরুল ইসলাম বলেন, বর্তমানে বাতিল শক্তির কাছে দিনদিন অবরুদ্ধ হচ্ছে বাংলাদেশ ও ইসলাম। এই বাতিল শক্তির সকল চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রশিবিরের প্রত্যেক নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমেই আমাদেরকে আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় এইচআরডি সম্পাদক শাহিন আহমেদ খান, ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি তারিক হাসান ও সেক্রেটারী জামিল মাহমুদ।

এআই