আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, উন্নয়ন যতো হচ্ছে ততো জ্বালা বাড়ছে বিএনপির। মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ।

আজ সোমবার (১১ জুলাই) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি লাগাতার মিথ্যাচার করছে। মিথ্যাচার ছাড়া তাদের কোনো বক্তব্য নেই, কারণ তারা সরকারে থাকতে কোনো সেক্টরেই উন্নয়ন করতে পারেনি।

হানিফ আরও বলেন, মির্জা ফখরুল সাহেবরা ড. ইউনুসের সঙ্গে তাল মিলিয়ে বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, আন্তর্জাতিক আদালতে রায় হওয়ার মধ্যে দিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।

পরে তিনি নাগরিক কমিটির নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এবিএস