বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা অব্যাহত থাকবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর জাপান গার্ডেন সিটির সামনে মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা থানা আওয়ামী লীগ আয়োজিত হরতাল ও অবরোধের প্রতিবাদে ডাকা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যেহেতু বোমা মেরে, আগুন দিয়ে আপনার নির্দেশেই এসব হত্যাকাণ্ড হচ্ছে। তাই আপনার মুক্তি পাবার সম্ভাবনা কম।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া এখন দেশনেত্রী নন, বিএনপি নেত্রীও নন। তিনি এখন পেট্রল জিয়া, আগুন জিয়া। এসব বন্ধ না করলে বাংলার মাটিতে তার পরিণতি হবে ভয়াবহ।
জেআই





