নতুন হল নির্মাণ ও পরিত্যাক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা স্থায়ী ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে লিজ দেয়ার দাবীতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
ন্যায্য দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিনা উস্কানীতে ছাত্রলীগ সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
নতুন হলের দাবীতে চলমান আন্দোলনের প্রতি পুরো ছাত্রসমাজ সমর্থন জানিয়েছে। আর ছাত্রলীগ তার বিপরীতে অবস্থান নিয়েছে। এতে প্রমাণ হয়েছে যে, ছাত্রলীগ ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করেনা বরং সরকারের গুন্ডা বাহীনি হিসেবে পরিণত হয়েছে।
যারা সকল ছাত্রদের দাবীকে অগ্রাহ্য করে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায় তাদের ছাত্র হিসেবে পরিচয় দেয়ার অধিকার নেই। আজকের ছাত্রলীগরে এই ন্যাক্কার জনক হামলা ছাত্র রাজনীতির ইতিহাসে আরেকটি লজ্জাজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা বহু দিনের। ছাত্ররা প্রশাসনের দিকে তাকিয়ে অনেক ধৈর্য্য ধরেছে। কিন্তু সরকার ছাত্রদের পাশে দাঁড়ায়নি। উল্টো শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের উপর পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে সরকার।
আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্রলীগ সন্ত্রাসীদের জুলুম নির্যাতন সহ্য করতে ছাত্রসমাজ বাধ্য নয়। কোন সন্ত্রাসী সংগঠনের কাছে ছাত্রসমাজ নতি স্বীকার করবে না। অবিলম্বে হামলাকারী ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবী মেনে নিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ পাল্টা প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এমবি





