গত ২৬ অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে তিন শতাধিক লোক নিহত এবং দুই হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ ২৭ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান তিনি।

তিনি বলেন, “ভূমিকম্পে জানমালের যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

আমি আশা করি ভূমিকম্পের এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত দেশগুলো শীঘ্রই সক্ষম হবে। ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

বাংলাদেশেও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। তাই বাংলাদেশ সরকারের উচিত এ ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক করে আগাম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।”

এসএইচ