জল্লাদ আর বিচারক এক নয়। জল্লাদ যদি বিচারক হয়ে যায় তাহলে সেখানে আর আইনের শাসন থাকে না বলে মন্তব্য করেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুক হক ইনু।

সোমবার (২৭ম) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, যারা রাজনীতিতে আছেন তারা তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য অপরাধ করে, আগুন সন্ত্রাস করে।

তিনি আরও বলেন, যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আর রাজনীতির ভেজাল হচ্ছে জামায়াত বিএনপি। জামায়াত বিএনপি থেকে রাজনৈতিক ভেজাল মুক্ত করতে হবে।

তিনি প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিসহ সকলকে একজোট হয়ে ভেজাল বিরোধী আন্দোলন করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া বলেন, বড় বড় হাসপাতাল গুলোতে বেশিরভাগ রুগী হচ্ছে লিভারের। আর এই সমস্যার মূল কারন হচ্ছে ভেজাল তেল খাওয়া। সব কিছুই ভেজাল চলছে। ৯০ ভাগ ঔষধে এখন ভেজাল। প্রশাসন এবং রাজনীতিক কিছু ব্যক্তির কারণে এসব ভেজালকারিরা সহজে ব্যবসা করে যাচ্ছে।

নিরাপদ খাদ্য ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি মো. আতা উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আ.লীগের স্থায়ী কমিটির সদস্য মো. নাসিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মেদসহ প্রমুখ।

মাসুম