রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত প্রকৌশলীদের মহাসমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শনিবার বেলা সাড়ে ১১ টায় এই মহাসমাবেশ আয়োজন করেছে। সমাবেশে বেগম জিয়ার প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথাও রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উন্নয়নের জন্য গণতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সারা দেশের প্রকৌশলীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন।
ঢাকা, এমএইচ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





