২০ দলীয় জোটের শরীক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আগামী একাদশ নির্বাচনে ১২টি আসনে প্রার্থীতার তালিকা চুড়ান্ত করেছে।

সম্ভাব্য আসন: পঞ্চগড় ১- অধ্যাপিকা রেহানা প্রধান, পঞ্চগড় ২- ব্যারিস্টার তাসমিয়া প্রধান, দিনাজপুর ৩- অধ্যাপিকা রেহানা প্রধান/রকিব উদ্দিন চৌধুরী মুন্না, দিনাজপুর ৪- মো. আশরাফ আলী খান, দিনাজপুর ৫- ইনসান আলম আক্কাস, রংপুর ৩- খন্দকার আবিদুর রহমান, বগুড়া ১- খন্দকার লুৎফর রহমান, যশোর ৫- মো. নিজাম উদ্দিন অমিত, কিশোরগঞ্জ ১- আ.স.ম মেজবাহ উদ্দিন, ঝালকাঠি ২- শেখ জামাল উদ্দিন, চট্টগ্রাম ১- আবু  মোজাফফর মো. আনাস, গাজীপুর ৫- প্রিন্সিপাল হুমায়ন কবির, বাগেরহাট ১- শাহাদাৎ হোসেন এর প্রার্থীতার কথা জানানো হয়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নিবন্ধিত রাজনৈতিক দল ও ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ অবস্থায় জাগপা নির্বাচনে যাবেনা। সুতরাং আগামী একাদশ নির্বাচনে খালেদা জিয়াকে নিয়ে ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে জাগপা অংশগ্রহণ করবে। নতুবা নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না।

এসএম